নাচের তালে এগিয়ে চলে প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০১১ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২২ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।
গানের কথা
| বাংলা লিপি
|
রোমান লিপি
|
গদ্যরূপ[১]
|
নাচের তালে এগিয়ে চলে
আলতারাঙ্গা মাটি
মাটি এ তো নয়কো জেনো
এ যে আমার মা-টি
ধানের ক্ষেতের শীষে শীষে
সোণার আলো উঠছে ভেসে
মাটির মানুষ দেখছে চেয়ে
সত্যি সোনা খাঁটি
মাটি আমার মা-টি
আকাশ তারা ফুলের সুবাস
মিষ্টিমধুর জল আর বাতাস
সবার সাথে রযেছে মোর
চোখ জুড়োনো মাটি
মাটি আমার মা-টি
বন্ধু যদি ভালবাসো
এমন দিনে কাছে এসো
তোমার কৃপায় গড়বো আজি
সত্যি মানুষ খাঁটি
মাটি আমার মা-টি
|
Nácer tále egiye cale
Áltáráuṋgá mát́i
Mát́i e to nayko jeno
E je ámár má t́i
Dháner kśeter shiiśe shiiśe
Sońár álo ut́hche bhese
Mát́ir mánuś dekhche ceye
Satyi sońá kháṋt́i
Mát́i ámár má t́i
Ákásh tárá phuler suvás
Miśt́imadhur jal ár vátás
Sabár sáthe rayeche mor
Cokh juŕono mát́i
Mát́i ámár má t́i
Bandhu jadi bhálabáso
Eman dine káche eso
Tomár krpáy gaŕbo áji
Satyi mánuś kháṋt́i
Mát́i ámár má t́i
|
আলতারাঙ্গা মাটি নাচের তালে এগিয়ে চলে।
এই মাটিকে শুধু মাটি নয়, আমার মা (মা-টি হিসেবেও) জেনো।
ধানের ক্ষেতের শীষে সোণার আলো ভেসে উঠছে।
এই মাটিতে বসবাসকারী মানুষ তাকিয়ে দেখছে।
এই মাটি যেন সত্যি সোণার মতো।
এই মাটি আমার মায়ের সমান।
আকাশ, তারা ফুলের সৌরভ (সুবাস)
মিষ্টিমধুর জল এবং বাতাস
আমার চোখ জুড়োনো মাটি
এই সবার সাথে রযেছে
এই মাটি আমার মায়ের সমান।
|
তথ্যসূত্র
গানের রেকর্ডিং
- আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০১১ নাচের তালে এগিয়ে চলে এইখানে শুণুন