বিষয়বস্তুতে চলুন

গান ০০০৩ আঁধার শেষে আলোর দেশে

Sarkarverse থেকে

আঁধার শেষে আলোর দেশে প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০০৩ সংখ্যক গান। এই গানটি "নব্যমানবতাবাদের গীত" নামে পরিচিত। এই গানটি প্রভাত রঞ্জন সরকার ১৭ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

আঁধার শেষে আলোর দেশে
অরুণ ভোরের কথা
শোণাবো সবায় ডেকে ডেকে (ভাই)

তারায় ভরা ওই যে আকাশ
গন্ধমদির এই যে বাতাস
সবার মাঝে আমি আছি
ফুলের পরাগ মনে মেখে

চরণ তলে এই যে মাটি
নিখাদ সোণার চেয়েও খাঁটি
সবুজ ছায়ায় মৃগের মায়ায়
নাচছে নূতন অভিষেকে

Áṋdhára sheśe álora deshe
Aruń bhorer kathá
Shońabo sabáy d́eke d́eke (bhai)

Táráy bhará oi je ákásh
Gandhamadir ei je vátás
Sabár májhe ámi áchi
Phuler parág mane mekhe

Carań tale ei je mát́i
Nikhád sońár ceyeo kháṋt́i
Sabuj cháyáy mrger máyáy
Nácche nútan abhiśeke

অন্ধকার বা আঁধারময় পথের শেষে অরুণোজ্জ্বল আলোকোজ্জ্বল নতুন ভোর রয়েছে। সবাইকে ডেকে সেই আশাময় নতুন ভোরের কথা শোনাবো।

এই আকাশ তারাভরা, এই বাতাস গন্ধমদির (সুগন্ধে ভরা)। আমি ফুলের পরাগ গায়ে মেখে এই সকলের মাঝে আছি।

আমাদের পায়ের তলায় এই যে মাটি রয়েছে সেই মাটি আসল (নিখাদ) সোনার চেয়েও খাঁটি। এই সবুজ বৃক্ষের ছায়ায় হরিণেরা মায়াবী রূপ ধারণ করছে, এবং তারা নতুন অভিষেকের আনন্দে নৃত্য করছে।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০০৩ আঁধার শেষে আলোর দেশে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০০২ এ গান আমার আলোর ঝর্ণাধারা
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০০৩ আঁধার শেষে আলোর দেশে


উত্তরসূরী
গান ০০০৪ সকল মনের বীণা এক সুরে বাজে আজ