বিষয়বস্তুতে চলুন

গান ০০৫৫ সুরসপ্তকে মাধুরী ভরি

Sarkarverse থেকে
Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৪০, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ")

"সুরসপ্তকে মাধুরী ভরি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৫৫ সংখ্যক গান। এই গানটি প্রভাত রঞ্জন সরকার ২৬ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

সুরসপ্তকে মাধুরী ভরি'
এগিয়ে চলার গান গাই (মোরা)

মনোমন্দিরে মমতা মাখি'
কেউ তো মোদের পর নাই (বলি)

দ্যুলোকের যত পুলকরাজি
ভূলোকেতে নাচিছে আজি
সপ্তলোকের যত সুধারাশি
একাকার হয়ে গেছে ভাই

মধুচম্পকসুরভি ঢালি'
সবাইকে প্রণতি জানাই

Surasaptake mádhurii bhari
Egiye calár gán gái (morá)

Manomandire mamatá mákhi
Keu to moder par nái (bali)

Dyuloker jata pulakaráji
Bhúlokete náciche áji
Saptaloker jata sudháráshi
Ekákár haye geche bhái

Madhucampakasurabhi d́háli
Sabáike prańati jánái

সুরের সপ্তকে[] মাধুরী ভরি
আমরা এগিয়ে চলার গান গাই।

আমাদের মনোমন্দিরে মমতা মাখা,
তাই কেউ আমাদের পর নয়।

স্বর্গলোকের সকল আনন্দ
আজ মর্ত্যলোকে নাচছে।
সপ্তলোকের সকল সুধার ধারা
আজ একাকার হয়ে গেছে।

চম্পকের মধুর সুরভি ছড়িয়ে
আমরা সবাইকে প্রণাম জানাই।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।
  2. সপ্তসুর অর্থাৎ সা, রে, গা, মা, পা, ধা, নি, যা সরগম নামেও পরিচিত।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৫৫ সুরসপ্তকে মাধুরী ভরি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৫৪ আমি ঋজুপথে চলে চলি ভাই
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৫৫ সুরসপ্তকে মাধুরী ভরি


উত্তরসূরী
গান ০০৫৬ কে গো তুমি পথপাশে দাঁড়িয়ে একা