বিষয়বস্তুতে চলুন

গান ০০৬৯ কে এলে না বলে এলে

Sarkarverse থেকে

"কে এলে না বলে এলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৬৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

কে এলে না বলে এলে
ঘুমের ঘোর ভাঙ্গানোর ডাক দিয়ে
ডাক দিয়ে ডাক দিয়ে

চঞ্চল পবনে লীলায়িত করিয়া
সব-পেয়েছির গান গেয়ে
গান গেয়ে ডাক দিয়ে

আকাশে সূর্য পদতলে ধরণী
বাজিছে তূর্য মুখরিত সরণী
ঘুমিয়ে থাকিবার কেঁদে কাল কাটাবার
অলসতা ভুলে গিয়ে
ভুলে গিয়ে ডাক দিয়ে

আলোর ওই ধারার পানে
ছন্দে নাচে ও গানে
এগিয়ে চলার পথ বেয়ে
পথ বেয়ে ডাক দিয়ে

Ke ele ná bale ele
Ghumer ghor bháuṋgánor d́ák diye
D́ák diye d́ák diye

Caiṋcala pavane liiláyita kariyá
Sab peyechir gán geye
Gán geye d́ák diye

Ákáshe súrja padatale dharańii
Bájiche túrja mukharita sarańii
Ghumiye thákibár keṋde kál kát́ábár
Alasatá bhule giye
Bhule giye d́ák diye

Álor oi dhárár páne
Chande náce o gáne
Egiye calár path beye
Path beye d́ák diye

তুমি কে এলে, না বলে এলে?
ঘুম ঘোর ভাঙানোর ডাক দিয়ে
তুমি ডাক দিয়ে এলে।

চঞ্চল বাতাসে লীলায়িত হয়ে,
সব পেয়েছির গান গেয়ে
তুমি ডাক দিয়ে এলে।

আকাশে সূর্য, পায়ের তলায় পৃথিবী,
রাজপথ মুখরিত তূর্যধ্বনিতে।
ঘুমিয়ে থাকার, কেঁদে সময় কাটানোর
আলস্য ভুলে গিয়ে, তুমি ডাক দিলে।

আলোর ওই ধারার দিকে,
ছন্দে, নাচে ও গানে
এগিয়ে চলার পথ বেয়ে,
পথ বেয়ে তুমি ডাক দিলে।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৬৯ কে এলে না বলে এলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৬৮ I love this tiny green island
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৬৯ কে এলে না বলে এলে


উত্তরসূরী
গান ০০৭০ যাবো না আমি যাবো না যাবো না রে