গান ০০৯৫ চন্দনবীথি কুয়াসায় ঢাকি

"চন্দনবীথি কুয়াসায় ঢাকি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৯৫ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৯ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

চন্দনবীথি কুয়াসায় ঢাকি'
ভোরের আলোকে কালো করে'
আসিয়াছো তুমি নবতর ভাবে
অপরূপ এক রূপ ধরে'

চেনা-জানা পথ আঁধারেতে ঢেকে'
সকল মাধুরী লুকাইয়া রেখে'
আসিয়াছে শীত যুগান্তরের
বেদনা বহন করে'

তমসার পরপারে
রবির রশ্মি থমকিয়া থাকে
শুধু ক্ষণেকের তরে
আলোর দেবতা আঁখি মেলে' চায়
কালো কুহেলিকা অসীমে মিলায়
শীত আসে তাই আলো ভাসে ভাই
আরো আরো ভালো করে'

Candanaviithi kuyásáy d́háki
Bhorer áloke kálo kare
Ásiyácho tumi navatara bháve
Aparúp ek rúp dhare

Cená jáná path áṋdhárete d́heke
Sakal mádhurii lukáiyá rekhe
Ásiyáche shiit jugántarer
Vedaná vahan kare

Tamasár parapáre
Ravir rashmi thamakiyá tháke
Shudhu kśańeker tare
Álor devatá áṋkhi mele cáy
Kálo kuheliká asiime miláy
Shiit áse tái alo bháse bhái
Áro áro bhálo kare

চন্দনের পথ কুয়াশায় ঢেকে,
ভোরের আলোকে কালো করে'
তুমি অপরূপ এক রূপ ধরে'
নোতুন ভাবে এসেছো।
 
চেনা জানা পথ আঁধারে ঢেকে'
সকল মাধুরী লুকিয়ে রেখে'
শীত যুগান্তরের বেদনা
বহন করে এসেছে।

অন্ধকারের পরপারে
সূর্যের রশ্মি থমকে' থাকে
শুধু ক্ষণিকের জন্য।
আলোর দেবতা চোখ মেলে' চায়,
কালো কুয়াশা অসীমে মিলিয়ে যায়।
শীত আসে, তাই আলো আসে ভাই,
আলো আরও ভালোভাবে ফুটে ওঠে।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৯৫ চন্দনবীথি কুয়াসায় ঢাকি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৯৪ শীতের কাঁপুনি নিয়ে এলে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৯৫ চন্দনবীথি কুয়াসায় ঢাকি


উত্তরসূরী
গান ০০৯৬ শিশিরসিক্ত খর্জুরবীথি