গান ০০৯২ হেমন্ত আজি প্রাতে এসেছে

"হেমন্ত আজি প্রাতে এসেছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৯২ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৯ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

হেমন্ত আজি প্রাতে এসেছে
শিশিরে করিয়া স্নান এসেছে
সে কেন এসেছে সে কেন এসেছে
তোমাকে সাজাবে বলে এসেছে

ডালিয়া চন্দ্রমল্লিকা এনেছে
সোণালী ধানের শীষে হেসেছে

বাতাবী নেবুর মধু এনেছে
রঙছোঁয়া কমলাতে হেসেছে

বদরীফুলের ঘ্রাণ এনেছে
রস ঝরা খর্জুরে হেসেছে

Hemanta áji práte eseche
Shishire kariyá snán eseche
Se kena eseche se kena eseche
Tomáke sájábe bale eseche

D́áliyá chandramalliká eneche
Sonálii dháner shiiśe heseche

Bátábii nebur madhu eneche
Rauṋchoṋyá kamaláte heseche

Badariiphuler ghráń eneche
Rasa jhará kharjure heseche

আজ প্রভাতে হেমন্ত
শিশিরে স্নান করে এসেছে।
সে কেন এসেছে সে কেন এসেছে
সে তোমাকে সাজাবে বলে এসেছে।

ডালিয়া আর চন্দ্রমল্লিকা ফুল নিয়ে এসেছে,
সোণালী ধানের শীষে তার হাসি ফুটেছে।

বাতাবী নেবুর মধু এনেছে,
কমলানেবুতে নতুন রঙ এসেছে।

বদরী ফুলের সুগন্ধ এনেছে,
রসঝরা খেজুরে হেসেছে।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৯২ হেমন্ত আজি প্রাতে এসেছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৯১ শেষ হেমন্তে হিমেল হাওয়ায়
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৯২ হেমন্ত আজি প্রাতে এসেছে


উত্তরসূরী
গান ০০৯৩ হেমন্তেরই ধানের গন্ধে