গান ০০৮৪ সুমুখে আসিয়া দাঁড়াইয়া ছিলে

"সুমুখে আসিয়া দাঁড়াইয়া ছিলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৮৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৭ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

সুমুখে আসিয়া দাঁড়াইয়া ছিলে
শত সূর্যের সাথে (ছিলে)
আমি ছিনু এক পাশে
মাটির দীপটি হাতে (ছিনু)

ঢেউয়ের উপর ঢেউ এসে' পড়ে
উত্তাল জলধিতে
রণহুঙ্কারে মেতে' ওঠে তারা
সফেন প্রাণের স্রোতে

ছুটে' চলে শত অণু-পরমাণু
দুরন্ত সঙ্গীতে
কাছে থেকে দূরে দূরে থেকে কাছে
বজ্রে ও বিদ্যুতে

Sumukhe ásiyá dáṋŕáiyá chile
Shata súrjer sáthe (chile)
Ámi chinu ek páshe
Mát́ir diipt́i háte (chinu)

D́heuyer upar d́heu ese paŕe
Uttál jaladhite
Rańahuṋkáre mete ot́he tárá
Saphen práńer srote

Chút́e cale shata ańu paramáńu
Duranta sauṋgiite
Káche theke dúre dúre theke káche
Vajre o vidyute

তুমি শত সূর্যের ন্যায়
আমার সম্মুখে এসে দাঁড়িয়েছিলে,
আমি হাতে মাটির প্রদীপ নিয়ে
এক পাশে ছিলাম।

উত্তাল সমুদ্রে একের পর এক
ঢেউ এসে পড়ে
তারা ফেনিল প্রাণের স্রোতে
রণহুঙ্কারে মেতে ওঠে।

শত অণু-পরমাণু
দুরন্ত সঙ্গীত বাজিয়ে ছুটে চলে',
কাছে থেকে দূরে, দূর থেকে কাছে,
বজ্র ও বিদ্যুতের ঝলকানিতে।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৮৪ সুমুখে আসিয়া দাঁড়াইয়া ছিলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৮৩ চির নূতনের আহ্বানে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৮৪ সুমুখে আসিয়া দাঁড়াইয়া ছিলে


উত্তরসূরী
গান ০০৮৫ দিনগুলি চলে যায়