গান ০০৭২ মৌমাছি গুনগুনিয়ে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ২০:২৯, ১ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গান)

"মৌমাছি গুনগুনিয়ে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৭২ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

মৌমাছি গুনগুনিয়ে
কাননে কী কথা যায় শুণিয়ে'
বসুধার বর্ণে ও গন্ধে
সুরের উপচে'-পড়া ছন্দে
যে রাগ হয়নি হারা মরুতে
তাদের মাঝারে বসে' মালা গেঁথে' যাই
প্রাণের সকল সুধা ভরিয়ে

যে মধু ফুলে ছিলো ঢাকা
যে সুবাস পরাগেতে মাখা
যে মমতা হৃদি মাঝে রাখা
সবারে জাগায়ে আমি গান গেয়ে' যাই
বীণার সকল তার ছাপিয়ে'

Maomáchi gunguniye
Kánane kii kathá jáy shuniye
Vasudhár varńe o gandhe
Surer upce paŕá chande
Je rág hayni hárá marute
Táder májháre base málá geṋthe jái
Práńer sakal sudhá bhariye

Je madhu phule chilo d́háká
Je suvás parágete mákhá
Je mamatá hrdi májhe rákhá
Sabáre jagáye ámi gán geye jái
Viińár sakal tár chápiye

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৭২ মৌমাছি গুনগুনিয়ে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৭১ জগৎটা নয় মিথ্যে মায়া
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৭২ মৌমাছি গুনগুনিয়ে


উত্তরসূরী
গান ওগো প্রিয় ওগো প্রিয়, ওগো প্রিয় আমায় ভুলিও না তুমি