বিষয়বস্তুতে চলুন

গান ০০৮৬ মেঘের মাঝে আগুন জ্বেলে

Sarkarverse থেকে

"মেঘের মাঝে আগুন জ্বেলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৮৬ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৭ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

মেঘের মাঝে আগুন জ্বেলে'
বজ্রের মতো এসেছো (তুমি)
ধরার শিলায় কাঁপন দিয়ে'
ভূমিকম্পে নেচেছো (তুমি)

তোমার লীলার নেই যে অন্ত
অসীম থেকে দূর দিগন্ত
শব্দে স্পর্শে রূপে রসে
গন্ধে হিয়ায় ফুটেছো

ছোট্ট ফুলের পরাগ তুমি
মহোদধির অতল ভূমি
সবার রঙে রঙ মিশিয়ে
এ কী লীলায় মেতেছো (তুমি)

Megher májhe águn jvele
Vajrer mato esecho (tumi)
Dharár shiláy káṋpan diye
Bhúmikampe nececho (tumi)

Tomár liilár nei je anta
Asiim theke dúr diganta
Shabde sparshe rúpe rase
Gandhe hiyáy phut́echo

Chot́t́a phuler parág tumi
Mahodadhir atal bhúmi
Sabár rauṋe rauṋ mishiye
E kii liiláy metecho (tumi)

তুমি মেঘের মধ্যে আগুন জ্বালিয়ে
বজ্রের মতো এসেছো।
পৃথিবীর বুকে কম্পন তুলে
ভূমিকম্পের মতো নেচেছো।

তোমার লীলার কোনো শেষ নেই,
অসীম থেকে দূর দিগন্ত পর্যন্ত তুমি বিরাজমান।
শব্দে, স্পর্শে, রূপে, রসে, গন্ধে
তুমি হৃদয়ে ফুটে উঠেছো।

তুমি যেমন ছোট্ট ফুলের পরাগ,
তেমনই গভীর সমুদ্রের অতল ভূমি।
সবার রঙের রঙ মিশিয়ে
তুমি এ কী লীলায় মেতে উঠেছো?

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৮৬ মেঘের মাঝে আগুন জ্বেলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৮৫ দিনগুলি চলে যায়
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৮৬ মেঘের মাঝে আগুন জ্বেলে


উত্তরসূরী
গান ০০৮৭ কত জনমের প্রতীক্ষা পরে