বিষয়বস্তুতে চলুন

গান ০০৬৪ আকাশে আজ রঙের মেলা

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৫৬, ৩১ মার্চ ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (+গান)

"আকাশে আজ রঙের মেলা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৬৪ সংখ্যক গান। এই গানটি প্রভাত রঞ্জন সরকার ২৯ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

আকাশে আজ রঙের মেলা
মনেতে আজ আলো
বাতাসে আজ সুবাস ভরা
সবই লাগে ভালো

অজানা কার আগমনে
হৃদয় ভরা ছন্দে গানে
প্রাণের পরশ দিয়ে সে যে
সরায় সকল কালো

এমন দিনে সবার সনে
প্রাণের প্রদীপ জ্বালো

Ákáshe áj rauṋer melá
Manete áj álo
Vátáse áj suvás bhará
Sabi láge bhálo

Ajáná kár ágamane
Hrday bhará chande gáne
Práńer parash diye se je
Saráy sakal kálo

Eman dine sabár sane
Práńer pradiip jválo

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৬৪ আকাশে আজ রঙের মেলা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৬৩ দীপাবলী সাজায়েছি প্রভু
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৬৪ আকাশে আজ রঙের মেলা


উত্তরসূরী
গান ০০৬৫ কাছে এলে বলে গেলে না