গান ০০৫২ তুমি উজ্জ্বল ধ্রুবতারা

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:৫৩, ২৯ মার্চ ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (first draft)

"তুমি উজ্জ্বল ধ্রুবতারা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৫২ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৫ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

তুমি উজ্জ্বল ধ্রুবতারা
তুমি অলকার গান

চম্পক সৌরভ
মণিদ্যুতি বৈভব
নির্ঝর-কলরব
সবার উপরে তুমি
অলকার প্রাণ (তুমি)

মেঘের হুঙ্কার
ধনুকের টঙ্কার
অশনি ঝনত্কার
সবার উপরে তুমি
অলকার প্রাণ (তুমি)

তোমারে পেয়েছি দিনে রাতে
জীবনের ছন্দে ও স্রোতে
সকল মর্মে ধ্যানেতে
সবার মাঝারে থেকে'
সবার উপরে তুমি
তুমি মহাবিশ্বের প্রাণ

Tumi ujjvala dhruvatárá
Tumi alakár gán

Campaka saorabha
Mańidyuti vaebhava
Nirjhara kalarava
Sabár upare tumi
Alakár práń (tumi)

Meghera huṋkára
Dhanukera t́aṋkára
Ashani jhanatkára
Sabár upare tumi
Alakár práń (tumi)

Tomáre peyechi dine ráte
Jiivanera chande o srote
Sakal marme dhyánete
Sabár májháre theke
Sabár upare tumi
Tumi mahávishvera práń

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৫২ তুমি উজ্জ্বল ধ্রুবতারা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৫১ মধুকার বনে স্পন্দন এনে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৫২ তুমি উজ্জ্বল ধ্রুবতারা


উত্তরসূরী
গান ০০৫৩ ওগো প্রভু তোমাকে আমি