বিষয়বস্তুতে চলুন

গান ০০৪২ তোমারে পেয়েছি

Sarkarverse থেকে

"তোমারে পেয়েছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৪২ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২১ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

তোমারে পেয়েছি
অরুণালোতে হাসিমাখা প্রাতে
কমল কাননে কূজনে
প্রভাত-সমীরে নীর-নির্ঝরে
বনবীথিকায় বিজনে

তোমারে পেয়েছি
চলার পথের পতনোত্থানে
হাসিতে নৃত্যে ছন্দে ও তানে
মধুর স্মৃতিতে মর্মগীতিতে
সকল শ্রবণে মননে

তোমারে চিনেছি
ভালবাসিয়াছি কাছেতে পেয়েছি
মুখর স্বপনে স্মরণে

Tomáre peyechi
Aruńálote hásimákhá práte
Kamala kánane kújane
Prabháta samiire niira nirjhare
Vanaviithikáy vijane

Tomáre peyechi
Calár pather patanottháne
Hásite nrtye chande o táne
Madhur smrtite marmagiitite
Sakala shravańe manane

Tomáre cinechi
Bhálabásiyáchi káchete peyechi
Mukhara svapane smarańe

তোমাকে পেয়েছি
হাসিমাখা প্রভাতে সূর্যের আলোতে
কমলের কাননে, পাখির কূজনে
ভোরের হাওয়ায়

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৪২ তোমারে পেয়েছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৪১ আঁধার পেরিয়ে আপনি এসেছো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৪২ তোমারে পেয়েছি


উত্তরসূরী
গান ০০৪৩ তোমরা যা খুশি তাই বলো