বিষয়বস্তুতে চলুন

গান ০০৩৭ কোন্‌ ভুলে–যাওয়া ভোরে সহাস সমীরে

Sarkarverse থেকে

"কোন্‌ ভুলে–যাওয়া ভোরে সহাস সমীরে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৩৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৯ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

(কোন্‌) ভুলে'-যাওয়া ভোরে সহাস সমীরে
মনের মুকুরে এসেছিলে (তুমি)

সোণালী আলোয় হাসিয়া
মধুর সুবাসে ভাসিয়া
সকল কালিমা নাশিয়া
ফুলের মতন ফুটেছিলে (তুমি)

প্রাণের পরাগ মাখিয়া
নূতনের ছবি আঁকিয়া
বজ্রবাণীতে ডাকিয়া
সব শৃঙ্খল ভেঙ্গেছিলে (তুমি)

(Kon) Bhule jáoyá bhore sahása samiire
Maner mukure esechile (tumi)

Sońálii áloy hásiyá
Madhur suváse bhásiyá
Sakal kálimá náshiyá
Phuler matan phut́echile (tumi)

Práńer parág mákhiyá
Nútaner chavi áṋkiyá
Vajraváńiite d́ákiyá
Sab shrṋkhal bheṋgechile (tumi)

কোনো এক ভুলে যাওয়া ভোরে মনোময় বাতাসের সাথে
তুমি মনের আয়নায় (মুকুরে) এসেছিলে।

সোণালী আলোয় হেসে
মধুর সুবাসে ভাসে
সকল অন্ধকার নাশ করে
তুমি ফুলের মতন ফুটেছিলে

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৩৭ কোন্‌ ভুলে–যাওয়া ভোরে সহাস সমীরে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৩৬ সবার বন্ধু সবার আপন
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৩৭ কোন্‌ ভুলে–যাওয়া ভোরে সহাস সমীরে


উত্তরসূরী
গান ০০৩৮ সে যে এসেছে মোর হৃদয়ে গুঞ্জরিয়া