"কে গো তুমি পথপাশে দাঁড়িয়ে একা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৫৬ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৬ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।
গানের কথা
| বাংলা লিপি
|
রোমান লিপি
|
গদ্যরূপ[১]
|
কে গো তুমি পথপাশে দাঁড়িয়ে একা
আঁখি অশ্রুভরা আঁখি অশ্রুভরা
কে গো তুমি নভোনীলে তাকিয়ে একা
বাহু ঊর্ধ্বে করা বাহু ঊর্ধ্বে করা
যাহা চাহিয়াছো তুমি তাহা পাওনি
যাহা পাইয়াছো তুমি তাহা চাওনি
মেটেনি জঠর-প্রাণ-মনের ক্ষুধা
শুকায়েছে ভালবাসা হৃদয়ভরা
যাদের চেয়েছো তুমি ভালোবেসেছো
তাদের নিকট হ'তে ঘৃণা পেয়েছো
সব কিছু হারায়েছো কিবা পেয়েছো
শুধু সঞ্চয় আছে গান কন্ঠভরা
|
Ke go tumi pathapáshe dáṋŕiye eká
Áṋkhi ashrubhará áṋkhi ashrubhará
Ke go tumi nabhoniile tákiye eká
Báhu úrdhve kará báhu urdhve kará
Jáhá cáhiyácho tumi táhá páoni
Jáhá páiyácho tumi táhá cáoni
Met́eni jat́har práń manera kśudhá
Shukháyeche bhálabásá hrdayabhará
Jáder ceyecho tumi bhálobesecho
Táder nikat́ hate ghrńá peyecho
Sab kichu háráyecho kibá peyecho
Shudhu saiṋcay áche gán kant́habhará
|
তুমি কে গো, পথের ধারে একা দাঁড়িয়ে?
তোমার চোখ অশ্রুতে পরিপূর্ণ।
তুমি কে গো আকাশের দিকে তাকিয়ে
তোমার দুই বাহু ঊর্ধ্বে তোলা।
তুমি যা চেয়েছিলে তা পাওনি,
যা পেয়েছো তা চাওনি।
তোমার পেট (জঠর), প্রাণ আর মনের ক্ষুধা মেটেনি।
হৃদয় ভরা ভালোবাসা শুকিয়েছে।
যাদের চেয়েছো, ভালোবেসেছো,
তাদের কাছ থেকে ঘৃণা পেয়েছো।
সবকিছু হারিয়েছো, অথবা কি পেয়েছো, সে হিসেব নেই।
শুধু কণ্ঠভরা গানের সঞ্চয় রয়ে গেছে।
|
তথ্যসূত্র
গানের রেকর্ডিং
- আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৫৬ কে গো তুমি পথপাশে দাঁড়িয়ে একা এইখানে শুণুন