গান ০০৯০ হেমন্তে মোর ফুলের সাজি ভরবে গো

Abhidevananda (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৩৪, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Text replacement - "! style="width:30%;"|গদ্যরূপ" to "! গদ্যরূপ")

"হেমন্তে মোর ফুলের সাজি ভরবে গো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৯০ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৮ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

হেমন্তে মোর ফুলের সাজি ভরবে গো
ভরবে তোমার প্রাণের ছোঁয়াতে

ফুলেরা সব যাচ্ছে সরে'
অবহেলায় অনাদরে
তা'রই মাঝে যারা আছে
রঙীন পোষাক পরবে গো
পরবে তোমার প্রাণের ছোঁয়াতে

নাম না-জানা গাছের পরে
পাখীরা সব ছোট্ট নীড়ে
তোমার নামই আপন মনে করবে গো
করবে তোমার প্রাণের ছোঁয়াতে

তোমার মনে আমি আছি
রঙেতে রঙ মিশিয়েছি
তোমার সুরে সুর মিলিয়ে
সুধায় ঝরে' পড়বে গো
পড়বে তোমার প্রাণের ছোঁয়াতে

Hemante mor phuler sáji bharbe go
Bharbe tomár práńer choṋyáte

Phulerá sab jácche sare
Avaheláy anádare
Tári májhe járá áche
Rauṋiin pośák parbe go
Parbe tomár práńer choṋyáte

Nám ná jáná gácher pare
Pákhiirá sab chot́t́a niiŕe
Tomár námi ápan mane karbe go
Karbe tomár práńer choṋyáte

Tomár mane ámi áchi
Rauṋete rauṋ mishiyechi
Tomár sure sur miliye
Sudháy jhare paŕbe go
Paŕbe tomár práńer choṋyáte

হেমন্তে আমার ফুলের সাজি
তোমার প্রাণের ছোঁয়ায় ভরে উঠবে।

অবহেলা আর অনাদরে
ফুলেরা যখন সরে যাচ্ছে,
তখন তাদের মধ্যে যারা রয়ে গেছে,
তারা তোমার প্রাণের ছোঁয়ায় রঙিন পোশাক পরবে।

নাম না জানা গাছে
ছোট নীড়ের উপর পাখিরা
তোমার নাম আপন মনে জপবে,
তোমার প্রাণের ছোঁয়ায়।

আমি তোমার মনে আছি,
রঙের সাথে রঙ মিশিয়েছি,
তোমার সুরের সাথে সুর মিলিয়ে
অমৃতের ধারায় ঝরে পড়ব,
তোমার প্রাণের ছোঁয়ায়।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৯০ হেমন্তে মোর ফুলের সাজি ভরবে গো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৮৯ কিছু ফুল চায় হাত বাড়াতে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৯০ হেমন্তে মোর ফুলের সাজি ভরবে গো


উত্তরসূরী
গান ০০৯১ শেষ হেমন্তে হিমেল হাওয়ায়