গান ০১০৬ ফুলের সাজি সাথে নিয়ে

"ফুলের সাজি সাথে নিয়ে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১০৬ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৩ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

ফুলের সাজি সাথে নিয়ে
কে এলো গো কে এলো
গানের মালা হাতে নিয়ে
সুরের স্রোতে ভাসালো

বকুল-বেলা চোখ মেলে' চায়
মধুক-পুষ্প নেশা ধরায়
ভ্রমর কথা শোণাতে চায়
মধুর গন্ধে মাতাল

দূর আকাশের তারা হাসে
ফুলের পরাগ হাওয়ায় ভাসে
প্রাণের পরাগ তাতে মিশে'
বিশ্বভুবন রাঙালো

সুদীর্ঘ কাল বসে' বসে'
ছিনু যাহার আসার আশে
সে এই প্রাতে নিজের হাতে
বসন্তদোল দোলালো

Phuler sáji sáthe niye
Ke elo go ke elo
Gáner málá háte niye
Surer srote bhásálo

Bakul belá cokh mele cáy
Madhuk puśpa neshá dharáy
Bhramar kathá shońáte cáy
Madhur gandhe mátála

Dúr ákásher tárá háse
Phuler parág háoyáy bháse
Práńer parág táte mishe
Vishvabhuvan ráuṋálo

Sudiirgha kál base base
Chinu jáhár ásár áshe
Se ei práte nijer háte
Vasantadol dolálo

ফুলের সাজি হাতে নিয়ে
কে এলো গো, কে এলো।
গানের মালা হাতে নিয়ে
সুরের স্রোতে ভাসিয়ে দিলো।

বকুল-বেলা চোখ মেলে তাকায়,
মধুক ফুল নেশা ধরায়,
ভ্রমর মধুর গন্ধে মাতাল হয়ে
কথা শোণাতে চায়।

দূরের আকাশের তারা হাসে,
ফুলের পরাগ বাতাসে ভাসে,
প্রাণের পরাগ তাতে মিশে'
বিশ্বভুবনকে রাঙিয়ে দিলো।

দীর্ঘকাল যার আসার
আশায় বসে ছিলাম,
সে এই প্রভাতে নিজের হাতে
বসন্তের দোল দোলালো।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১০৬ ফুলের সাজি সাথে নিয়ে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১০৫ বসন্ত পবনে লীলায়িত চরণে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১০৬ ফুলের সাজি সাথে নিয়ে


উত্তরসূরী
গান ০১০৭ বসন্ত আজ হাসলো