"I love this tiny green island" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৬৮ সংখ্যক গান। এইটি একটি ইংরেজি ভাষায় রচিত গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

ইংরেজি লিপি বাংলা অনুবাদ গদ্যরূপ[]

I love this tiny green island
Surrounded by the sea.
Touched by the sea,
Decorated by sea.
I love this tiny green island
Surrounded by the sea.

Am I a secluded figure,
In the vast, a little, a meager?
No, no, no, no I'm not alone.
Great is with me.
The Great is with me.

আমি এই ছোট্ট সবুজ দ্বীপকে ভালোবাসি,
যা সমুদ্র দ্বারা পরিবেষ্টিত।
সমুদ্রের স্পর্শে,
সমুদ্রের সাজে সজ্জিত।
আমি এই ছোট্ট সবুজ দ্বীপকে ভালোবাসি,
যা সমুদ্র দ্বারা পরিবেষ্টিত।

আমি কি এক নিঃসঙ্গ অস্তিত্ব,
বিশালতার মাঝে, ক্ষুদ্র, সামান্য?
না, না, না, আমি নই যে একা।
মহান আমার সাথে আছেন।
সেই মহান আমার সাথে আছেন।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৬৮ I love this tiny green island এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৬৭ তারই পথ পানে মন ছুটে যায়
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৬৮ I love this tiny green island


উত্তরসূরী
গান ০০৬৯ কে এলে না বলে এলে