গান ০০৩৯ তুমি আসিয়াছো শত জনপদ বাহিয়া

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:২৬, ২৪ মার্চ ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের রেকর্ডিং: +চম্পক বনে দখিনা পবনে)

"তুমি আসিয়াছো শত জনপদ বাহিয়া" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৩৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২০ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

তুমি আসিয়াছো শত জনপদ বাহিয়া
অযুত কণ্ঠে সুর ভরিতে ভরিতে
তুমি আসিয়াছো শত নীহারিকা ভেদিয়া
অযুত ছন্দে নাচ নাচিতে নাচিতে

ধরণী পেয়েছে প্রাণ তোমারে বরিয়া
ধরণী পেয়েছে মন তোমারে জপিয়া
তোমার অপার দানে তোমার সংবেদনে
ধরণী শিখেছে গান গাইতে নাচিতে

তুমি ছাড়া গান নাই তুমি ছাড়া নাচ নাই
অযুত মন্ত্র এলো তোমাকে স্মরিতে

Tumi ásiyácho shata janapada váhiyá
Ajuta kant́he sur bharite bharite
Tumi ásiyácho shata niiháriká bhediyá
Ajuta chande nác nácite nácite

Dharańii peyeche práń tomáre bariyá
Dharańii peyeche man tomáre japiyá
Tomár apár dáne tomár saḿvedane
Dharańii shikheche gán gáite nácite

Tumi cháŕá gán nái tumi cháŕá nác nái
Ajuta mantra elo tomáke smarite

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৩৯ তুমি আসিয়াছো শত জনপদ বাহিয়া এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৩৮ সে যে এসেছে মোর হৃদয়ে গুঞ্জরিয়া
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৩৯ তুমি আসিয়াছো শত জনপদ বাহিয়া


উত্তরসূরী
গান ০০৪০ চম্পক বনে দখিনা পবনে