বিষয়বস্তুতে চলুন

গান ০০৩৬ সবার বন্ধু সবার আপন

Sarkarverse থেকে

"সবার বন্ধু সবার আপন" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৩৬ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৮ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

সবার বন্ধু সবার আপন
সবার প্রাণের সাধনা (তুমি)

আঁধার নিশায় দীপাবলী তুমি
মরুসরণীর ঝরণা

জানাজানি সব হয়ে গেছে যবে
লুকোচুরি খেলা কেন মিছে তবে
নিজ পরিচয়ে এসো গো হৃদয়ে
বহায়ে' মধুর করুণা

আলোঝলমল তোমার পথেতে
লুকোবার কথা ভেবো না

Sabár bandhu sabár ápan
Sabár práńer sádhaná (tumi)

Áṋdhár nisháy diipávalii tumi
Marusarańiir jharańá

Jánájáni sab haye geche jabe
Lukocuri khelá kena miche tabe
Nija paricaye eso go hrdaye
Baháye madhur karuńá

Álojhalamal tomára pathete
Lukobár kathá bhevo ná

তুমি সবার বন্ধু, সবার আপন
সবার প্রাণের সাধনা।

তুমি অন্ধকার রাতের দীপাবলী
মরুপথের ঝর্ণা।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৩৬ সবার বন্ধু সবার আপন এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৩৫ আকাশ বাতাস সুধানির্যাস
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৩৬ সবার বন্ধু সবার আপন


উত্তরসূরী
গান ০০৩৭ কোন্‌ ভুলে–যাওয়া ভোরে সহাস সমীরে