বিষয়বস্তুতে চলুন

গান ০০৩৪ তোমার নয়নতলে সব কিছু নেচে চলে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩৯, ২১ মার্চ ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের রেকর্ডিং: +আকাশ বাতাস সুধানির্যাস)

"তোমার নয়নতলে সব কিছু নেচে চলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৩৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৮ অক্টোবর ৯১৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

তোমার নয়নতলে সব কিছু নেচে' চলে
তোমার চরণতলে অবনী বহিয়া যায়
ফেলে-আসা দিনগুলি গেয়ে-আসা গানগুলি
কয়ে আসা কথাগুলি তোমাতে মিশিয়া যায়

কতবার এসেছি নেচেছি গেয়েছি
কত ভালোবেসেছি কত মায়া ছিঁড়েছি
কত খেলা খেলেছি তোমা' পানে চলেছি
চলিতে চলিতে ধরা ধূলায় মিলিয়া যায়

(তবু) ধূলার এ ধরণী তোমা' ছাড়া হয়নি
তোমার ছন্দে সে যে অমৃতে ভাসিয়া যায়

Tomár nayantale sab kichu nece cale
Tomár carańtale avanii bahiyá jáy
Phele ásá dinguli geye ásá gánguli
Kaye ásá katháguli tomáte mishiyá jáy

Katabár esechi necechi geyechi
Kata bhálobesechi kata máyá chiṋŕechi
Kata khelá khelechi tomá páne calechi
Calite calite dhará dhúláy miliyá jáy

(Tabu) Dhúlár e dharańii tomá cháŕá hayni
Tomár chande se je amrte bhásiyá jáy

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৩৪ তোমার নয়নতলে সব কিছু নেচে চলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৩৩ তোমার নামে তোমার গানে, হয়েছি আপনহারা
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৩৪ তোমার নয়নতলে সব কিছু নেচে চলে


উত্তরসূরী
গান ০০৩৫ আকাশ বাতাস সুধানির্যাস