বিষয়বস্তুতে চলুন

গান ০০৭৭ স্বপনে তারে চিনেছি

Sarkarverse থেকে

"স্বপনে তারে চিনেছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৭৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৪ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

স্বপনে তা'রে চিনেছি
স্বপনে আমি জ্যোৎস্না-রাতে
নিষ্প্রভ দীপ নিয়ে' হাতে
ভেসেছিনু সুরের স্রোতে
নূতন জীবন পেয়েছি
স্বপনে তা'রে দেখেছি
দেখেছি গো দেখেছি

প্রাণের প্লাবনে সে যে ভুবনভরা
মধুর হাসিতে তার মুকুতাঝরা
নাচে গানে বীণার তানে
গন্ধমদির সমীরণে
প্রাণের পরশ মাখিয়ে' প্রাণে
নূতন আলোয় মেতেছি
স্বপনে তা'রে পেয়েছি
পেয়েছি গো পেয়েছি

Svapane táre cinechi
Svapane ámi jyotsná ráte
Niśprabha diip niye háte
Bhesechinu surer srote
Nútan jiivan peyechi
Svapane táre dekhechi
Dekhechi go dekhechi

Práńer plávane se je bhuvanabhará
Madhur hásite tár mukutájhará
Náce gáne viińár táne
Gandhamadir samiirańe
Práńer parash mákhiye práńe
Nútan áloy metechi
Svapane táre peyechi
Peyechi go peyechi

<poem> আমি স্বপ্নে তাকে চিনেছি। আমি স্বপ্নে জ্যোৎস্না রাতে নিষ্প্রভ দীপ হাতে নিয়ে সুরের স্রোতে ভেসেছি।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৭৭ স্বপনে তারে চিনেছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৭৬ স্বপনে খোঁজ পেয়েছিনু
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৭৭ স্বপনে তারে চিনেছি


উত্তরসূরী
গান ০০৭৮ স্বপনে সে এসেছিলো