বিষয়বস্তুতে চলুন

গান ০০০৯ আঁধারের সেই হতাশা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
T2 (আলোচনা | অবদান)
T2 (আলোচনা | অবদান)
০০০৯ সংখ্যক
১ নং লাইন: ১ নং লাইন:
'''''আঁধারের সেই হতাশা''''' [[প্রভাত রঞ্জন সরকার]] রচিত [[প্রভাত সঙ্গীত]]-এর নবম গান। গানটি প্রভাতরঞ্জন সরকার ২১ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।
'''''আঁধারের সেই হতাশা''''' [[প্রভাত রঞ্জন সরকার]] রচিত [[প্রভাত সঙ্গীত]]-এর ০০০৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২১ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।


== গানের কথা ==
== গানের কথা ==

০৪:৪৯, ৮ মার্চ ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ

আঁধারের সেই হতাশা প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০০৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২১ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

আঁধারের সেই হতাশা
কেটে গেছে আজ
আলোকের পরশ পেয়ে
কোথায় হারায়ে গেছে মরুর তৃষা
মধুরের মোহন ছায়ে

মোর গান সে তো নয় চাওয়া
মোর হাসি সে কি শুধু পাওয়া
আমার সকল চলা সব দ্যোতনাই
সুষমার সরিতা বেয়ে
চলে আলোকের নিশানা চেয়ে

Áṋdhárer sei hatáshá
Ket́e geche áj
Áloker parasha peye
Kotháy háráye geche marura trśá
Madhurer mohana cháye

Mor gán se to nay cáoyá
Mor hási se ki shudhu páoyá
Ámár sakal calá sab dyotanái
Suśamár saritá beye
Cale áloker nisháná ceye

আলোর স্পর্শ পেয়ে আঁধারের সেই হতাশা আজ কেটে গেছে।
মধুরের মোহন ছায়ায় মরুর তৃষা কোথায় হারিয়ে গেছে।

আমার গান তো চাওয়া (প্রার্থনা) নয়।
আমার হাসি সে কি শুধু প্রাপ্তির (পাওয়ার)?
আমার সকল চলা এবং সকল দ্যোতনা (ব্যঞ্জনা/প্রকাশ)
সুষমার সরিতা (সৌন্দর্যের নদীর ন্যায় পথ) আলোকের নিশানা চেয়ে এগিয়ে চলে।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০০৯ আঁধারের সেই হতাশা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০০৮ আমি যেতে চাই তুমি নিয়ে যাও‎
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০০৯ আঁধারের সেই হতাশা


উত্তরসূরী
গান ০০১০ মায়ামুকুরে কে কী ভাবে কী করে