বিষয়বস্তুতে চলুন

গান ০১৪৯ মধুর স্বপনে মনেরই গহনে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
৭৮ নং লাইন: ৭৮ নং লাইন:
তোমার ধ্বনিতে হরিণী চেয়ে' থাকে'।  
তোমার ধ্বনিতে হরিণী চেয়ে' থাকে'।  
তোমার স্পর্শে যত অণু-পরমাণু  
তোমার স্পর্শে যত অণু-পরমাণু  
তারা এক সুরে কথা বলে',  
তারা এক সুরে কথা বলে',
এক সুরে কথা যে বলে' গো।
তারা ঐকতানে কথা বলে' গো।  
তারা ঐকতানে কথা বলে' গো।  
তোমার স্পর্শে প্রতিটি অণু-পরমাণু  
তোমার স্পর্শে প্রতিটি অণু-পরমাণু  

১৪:০৭, ১৫ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ

"মধুর স্বপনে মনেরই গহনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৪৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মধুর স্বপনে মনেরই গহনে
তোমারে দেখেছি বারে বারে (আমি)
হৃদয়েরই পুরে মোহন নূপুর
স্পন্দন দিলে শতধারে (তুমি)

তব সুরেতে সরিতা বয়
(তব) রণনে হরিণী চেয়ে রয়
(তব) পরশে যত অণু পরমাণু
ঐকতানেতে কথা কয় (তারা)
কথা যে কয় গো
ঐকতানেতে তারা কথা যে কয় গো
পরশে যত অণু পরমাণু
ঐকতানেতে কথা কয়

মন দেশ-কাল ভুলে' যায়
সবে দেশাতীতে কালাতীতে ধায়
সব সংবেগ সব ভাবাবেগ
সব ছেড়ে' তোমা পেতে চায়
পেতে যে চায় গো
সব ছেড়ে' তোমারেই পেতে যে চায় গো
সব সংবেগ সব ভাবাবেগ
সব ছেড়ে' তোমা পেতে চায়

মধুর স্বপনে
মধুর স্বপনে মনেরই গহনে
তোমারে পেয়েছি শত ধারে
মধুর স্বপনে

Madhura svapane maneri gahane
Tomáre dekhechi báre báre (ámi)
Hrdayeri pure mohana núpure
Spandan dile shatadháre (tumi)

Tava surete saritá bay
(Tava) Rańane harińii ceye ray
(Tava) Parashe jata ańu paramáńu
Aekatánete kathá kay (tárá)
Kathá je kay go
Aekatánete tárá kathá je kay go
Parashe jata ańu paramáńu
Aekatánete kathá kay

Man desh kál bhule jáy
Sabe deshátiite kálátiite dháy
Sab saḿveg sab bháváveg
Sab cheŕe tomá pete cáy
Pete je cáy go
Sab cheŕe tomárei pete je cáy go
Sab saḿveg sab bháváveg
Sab cheŕe tomá pete cáy

Madhura svapane
Madhura svapane maneri gahane
Tomáre peyechi shata dháre
Madhura svapane

মধুর স্বপ্নে, মনের গভীরে
আমি তোমায় দেখেছি বারে বারে।
আমার হৃদয়ের মাঝে মোহন নূপুরে
তুমি শত ধারায় স্পন্দন দিলে'।

তোমার সুরে নদী বয়ে' যায়,
তোমার ধ্বনিতে হরিণী চেয়ে' থাকে'।
তোমার স্পর্শে যত অণু-পরমাণু
তারা এক সুরে কথা বলে',
এক সুরে কথা যে বলে' গো।
তারা ঐকতানে কথা বলে' গো।
তোমার স্পর্শে প্রতিটি অণু-পরমাণু
ঐকতানে কথা বলে।

মন দেশ-কালের গণ্ডি ভুলে যায়,
সবকিছু দেশাতীত ও কালাতীতের দিকে ধাবিত হয়।
সকল আবেগ, সকল অনুভূতি,
সবকিছু ছেড়ে' তোমাকেই পেতে চায়
পেতে' চায় গো।
সবকিছু ছেড়ে শুধু তোমাকেই পেতে' চায়।
আমার সকল সংবেগ, সকল ভাবাবেগ,
সব কিছু ত্যাগ করে' তোমাকেই পেতে' চায়।

মধুর স্বপ্নে
মধুর স্বপ্নে মনের গভীরে
তোমায় পেয়েছি শত ধারায়
মধুর স্বপ্নে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৪৯ মধুর স্বপনে মনেরই গহনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৪৮ আলোর পারে আলোরই ঢেউ
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৪৯ মধুর স্বপনে মনেরি গহনে


উত্তরসূরী
গান ১৫০ বল দাও মোরে বল দাও