বিষয়বস্তুতে চলুন

গান ০০৭৮ স্বপনে সে এসেছিলো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
৪৪ নং লাইন: ৪৪ নং লাইন:
|
|
<poem>
<poem>
স্বপ্নে সে এসেছিল,
স্বপ্নের মধ্যেই চলে গেল।
না বলেই সে চলে গেল,
না ডাকতেই এসেছিল।


হৃদয়ের গোপন কোণে সে
না বলতেই বসেছিলো,
নিজের হাতে নাড়া দিয়ে
তন্ত্রীতে সুর বাজিয়েছিল।
চোখ তুলে মুখের দিকে তাকিয়ে
সে যেন কিছু বলতে চেয়েছিল।
না জানি কোন অভিমানে,
না জানিয়েই সে চলে গেল।
</poem>
</poem>
|}
|}

০৯:০৩, ৩ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ

"স্বপনে সে এসেছিলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৭৮ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৪ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

স্বপনে সে এসেছিলো
স্বপন মাঝেই চলে' গেলো
না বলিয়াই চলে' গেলো
না ডাকিতেই এসেছিলো

হিয়ার মাঝে গোপন কোণে
না বলিতেই বসেছিলো
নিজের হাতে নাড়া দিয়ে
তন্ত্রীতে সুর বাজিয়েছিলো

তুলে' নয়ন মুখের পানে
বলতে সে কী চেয়েছিলো
না-জানি কোন অভিমানে
না জানিয়েই চলে' গেলো

Svapane se esechilo
Svapan májhei cale gelo
Ná baliyái cale gelo
Ná d́ákitei esechilo

Hiyár májhe gopan końe
Ná balitei basechilo
Nijer háte náŕá diye
Tantriite sur bájiyechilo

Tule nayan mukher páne
Balte se kii ceyechilo
Ná jáni kon abhimáne
Ná jániyei cale gelo

স্বপ্নে সে এসেছিল,
স্বপ্নের মধ্যেই চলে গেল।
না বলেই সে চলে গেল,
না ডাকতেই এসেছিল।

হৃদয়ের গোপন কোণে সে
না বলতেই বসেছিলো,
নিজের হাতে নাড়া দিয়ে
তন্ত্রীতে সুর বাজিয়েছিল।

চোখ তুলে মুখের দিকে তাকিয়ে
সে যেন কিছু বলতে চেয়েছিল।
না জানি কোন অভিমানে,
না জানিয়েই সে চলে গেল।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৭৮ স্বপনে সে এসেছিলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৭৭ স্বপনে তারে চিনেছি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৭৮ স্বপনে সে এসেছিলো


উত্তরসূরী
গান ০০৭৯ স্বপনের ছোঁয়া লেগে