বিষয়বস্তুতে চলুন

গান ০১৫৩ আলোর পারেতে আলো তারপরে আরো আলো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
(কোনও পার্থক্য নেই)

০৯:৫৩, ২০ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ

"আলোর পারেতে আলো তারপরে আরো আলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ১৫৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৩ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আলোর পারেতে আলো তারপরে আরো আলো
অপার আলোর ঢেউ বহে' চলে' যায়

যার লাগি' এত আলো সে আমারে বাসে ভালো
মোর মনে তার ছবি ভাসিয়া বেড়ায়

কখনো বা অতি কাছে কখনো বা অতি দূরে
নানান রূপে নানা গানে ও সুরে
সবাইকে দোলা দিয়ে নেচে' সে যে যায়

মনের কমল কত বর্ণে বিকশিত
গন্ধমধু নিয়ে তারই পানে ধায়

Álor párete álo tárpare áro álo
Apár álor d́heu bahe cale jáy

Jár lági eta álo se ámáre báse bhálo
Mor mane tár chavi bhásiyá beŕáy

Kakhano bá ati káche kakhano bá ati dúre
Nánán rúpe náná gáne o sure
Sabáike dolá diye nece se je jáy

Maner kamal kata varńe vikashita
Gandhamadhu niye tári páne dháy

আলোর পারেতে আলো, তারপর আরও আলো।
সীমাহীন আলোর ঢেউ বয়ে' চলে' যায়।

যার জন্য এত আলো সে আমাকে ভালোবাসে।
তাঁর ছবি আমার মনে সর্বদা ভেসে' বেড়ায়।

কখনো সে অতি নিকটে, কখনো বহু দূরে
নানা রূপে, নানা গানে ও সুরে
সে সবাইকে দোলা দিয়ে নেচে' চলে' যায়।

মনের পদ্ম কত রঙে বিকশিত হয়
সুগন্ধ ও মধু নিয়ে তাঁরই দিকে ধাবিত হয়।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৫৩ আলোর পারেতে আলো তারপরে আরো আলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ১৫২ চম্পক বনে মধুর স্বপনে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ১৫৩ আলোর পারেতে আলো তারপরে আরো আলো


উত্তরসূরী
গান ১৫৪ এসো এসো