বিষয়বস্তুতে চলুন

গান ৩৫৬২ তুকে ভাল্বো হামি নয়ন ভরে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
Fix
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
 
১ নং লাইন: ১ নং লাইন:
'''"তুকে ভাল্বো হামি নয়ন ভরে'"''' [[প্রভাত রঞ্জন সরকার]] রচিত [[প্রভাত সঙ্গীত]]-এর ৩৫৬২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩০ মে ১৯৮৬ তারিখে ভারতের কলকাতা]র মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।
'''"তুকে ভাল্বো হামি নয়ন ভরে'"''' [[প্রভাত রঞ্জন সরকার]] রচিত [[প্রভাত সঙ্গীত]]-এর ৩৫৬২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩০ মে ১৯৮৬ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।


== গানের কথা ==
== গানের কথা ==

২২:২৫, ২০ অক্টোবর ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"তুকে ভাল্বো হামি নয়ন ভরে'" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ৩৫৬২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩০ মে ১৯৮৬ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুকে ভাল্বো হামি নয়ন ভরে'
তু আই গো আই গো মুর ঘরকে আজ
ফুলে সাজাবো মনে মাতাবো
নাচবো ঘির‍্যে ঘির‍্যে‍‌ ভুলে' ভয়-লাজ

দিনের বেলায় যবে আলো আসে
পূব আকাশে তুর মুখটি হাসে
মউলের ঝাঁঝে বাসে বাতাস ভাসে
মুর মন ছুটে' যায় তুর পানে রাখালরাজ

সাঁঝের রবি ডোবে অস্তাচলে
দোলা দিয়ে যায় শালুকের ফুলে
কূল ছেড়্যে মুর মন যায় দূর অকূলে
আর রাখলি নাই কুন বাধা তুর আর মুর মাঝ

Tuke bhálbo hámi nayan bhare
Tu ái go ái go mur gharke áj
Phule sájábo mane mátábo
Nácbo ghirye ghirrye bhule bhay láj

Diner beláy jabe álo áse
Pub ákáshe tur mukh-t́i háse
Mauler jháiṋjhe váse vátása bháse
Mur man chut́e jáy tur páne rákhál-ráj

Sáṋjher ravi d́obe astácale
Dolá diye jáy sháluker phule
Kúl cheŕye mur man jáy dúr akúle
Ár rákhli nái kun bádhá tur ár mur májh

আমি তোকে নয়ন ভরে ভালোবাসবো।
তুই আয় গো, আয় গো, আজ আমার ঘরে আয়।
ফুল দিয়ে সাজাবো, মনে মাতাবো,
ভয়-লজ্জা ভুলে তোকে ঘিরে ঘিরে নাচবো।

দিনের বেলায় যখন আলো আসে,
পূর্ব আকাশে তোর মুখটি হাসে।
মৌলের (শাল গাছের ফুল বা আমের মুকুলের) গন্ধে বাতাস ভরে' ভাসে।
হে রাখালরাজ, আমার মন তোর দিকে ছুটে যায়।

সন্ধ্যার সূর্য যখন অস্তাচলে ডোবে,
শালুক ফুলে এক দোলা দিয়ে যায়।
আমার মন কূল ছেড়ে দূর অকূলে চলে যায়।
তোর আর আমার মাঝে আর কোনো বাধা রাখলি না।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ৩৫৬২ তুকে ভাল্বো হামি নয়ন ভরে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ৩৫৬১ বৃন্দাবনের মাণিক কানু
প্রভাত সঙ্গীত
১৯৮৬
সঙ্গে: গান ৩৫৬২ তুকে ভাল্বো হামি নয়ন ভরে


উত্তরসূরী
গান ৩৫৬৩ এই নবারুণে নব জীবনে